শিরোনাম
◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও) ◈ ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না: ডেভিড ইমন ◈ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ আইন-আদালত দুটোই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: মির্জা ফখরুল

সাদ্দাম হোসেন: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকার ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে মানুষের কথা বলার স্বাধীনতাকে শূন্যের কোঠায় নেমে দিয়েছে। এখন যে কোন সাংবাদিক লিখলে সরকার যদি মনে করে সংবাদটি তাদের বিপক্ষে যায় তাহলে সেই সাংবাদিকে হয়রানি মূলক মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিচ্ছে।

[৩] রোববার বিকালে ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় শিশু থেকে শুরু করে গৃহবধু পর্যন্ত তাদেরকেও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে হয়রানি করছে।

[৫] মির্জা ফখরুল আরও বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার আইন-আদালত এই দুটোইকে তারা নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা জানেন তত্বাবধায়ক সরকারের বিধান যেটা আমাদের সংবিধানে আইন করে সেটাকে বাতিল করে দিয়েছে। আজকে দেশে যে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, তা থেকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

[৬] তিনি বলেন এই সরকার ভিন্ন আঙ্গীকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। দেশে রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে।

[৭] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বলেন বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করার ক্ষেত্রে বাধানিষেধ না থাকা সত্বেও অনুমেতি দেয়নি সরকার।

[৮] এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল হালিম ও অন্যরা। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়