শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গু‌নিয়ায় বন্য হা‌তির আক্রমণে কৃষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রোববার (১৬ মে) সকাল সা‌ড়ে ৮টার দিকে রাঙ্গু‌নিয়ার পদুয়া ইউ‌নিয়‌নের ত্রিপুরা সুন্দরী গ্রা‌মে জ‌মি‌তে কাজ করার সময় বন্য হা‌তির আক্রমণে কৃষ‌কের মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বাংলানিউজ২৪

নিহত ওই কৃষকের নাম কাজী আবুল হা‌শেম আবু (৬৫)।

নিহ‌তের ছে‌লে কাজী মো. মহ‌সিন ব‌লেন, সকা‌লে জ‌মি‌তে বাবা কাজ করার সময় ১০-১৫‌টি বন্য হা‌তির দল কাজী আবুল হা‌শেমকে আক্রমণ ক‌রে। শুঁড় দিয়ে আছড়ে মারায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতা‌লে নি‌য়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

রাঙ্গু‌নিয়া থানার ওসি মাহাবুব মি‌ল্কি বলেন, বন্য হা‌তির আক্রমণে ওই কৃষ‌কের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়