শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১২:০৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি যত গালি খাই, আমাকে ভালোটাই বলতে হবে !

অনন্যা আফরিন: [২] ফের একসঙ্গে তাহসান রহমান খান এবং রাফিয়াত রাশিদ মিথিলা। ২০১৭ সালে ভেঙে যায় তাহসান এবং মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা।

[৩] শনিবার একটি ই-কমার্স সংস্থার প্রচারের জন্য একসঙ্গে লাইভে আসেন বাংলাদেশের তাহসান এবং মিথিলা। শুধু তাই নয়, সঞ্চালকের কথায় প্রশ্নোত্তর পর্বেও অংশগ্রহণ করেন তাঁরা।

[৪] এই খেলা থেকে যে পুরস্কার তাঁরা পাবেন, দু’জনেই ঠিক করেছেন তা তাঁদের অনুরাগীদের মধ্যে ভাগ করে দেবেন। তবে শর্ত একটাই, তাহসান এবং মিথিলার থেকে পুরস্কার তাঁরাই পাবেন যাঁরা সেই লাইভে ইতিবাচক মন্তব্য করেছেন। দু’জনের বিচ্ছেদ আড়াআড়ি ভাবে ভাগ করে দিয়েছিল তাঁদের অনুরাগীদেরও।

[৫] তার ফলস্বরূপ নেটমাধ্যমে প্রায়ই দু’জনকে ঘিরে নেতিবাচক মন্তব্য চোখে পড়ত। তবে এ সবকে কখনই তোয়াক্কা করেননি তাঁরা। দাম্পত্য ভেঙে গেলেও এখনও বন্ধুত্ব রয়েছে দু’জনের। গত জানুয়ারি মাসে আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, “আমার এবং মিথিলার বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গিয়েছে।আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করিনি। তাই বোধ হয় আমাদের সম্পর্কটা এতটা সহজ।” এই লাইভ যেন আরও একবার প্রমাণ করল সে কথাই। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়