শিরোনাম
◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১০:১৬ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে

আসাদুজ্জামান: [২] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

[৩] অন্যদিকে, বাংলাদেশী ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে ঢুকা শুরু হয়েছে। তবে, করোনা পরিস্থিততির কারনে এ বন্দর দিয়ে সকল প্রকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ রয়েছে।

[৪] ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের অর্থ সম্পাদক মাকছুদ খাঁন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনায় সর্ব সম্মতিক্রমে গত ১১ মে (মঙ্গলবার) থেকে গতকাল ১৫ মে (শনিবার) পর্যন্ত ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখা হয়।

[৫] তিনি আরো জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে আবারও শুরু হয়েছে ভোমরা বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

[৬] ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও যথারীতি শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ