শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৯:০০ সকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক ডেকেছে সৌদি আরব

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ওআইসির সদস্য, বিশ্বের ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি গেজেট, আল আরাবিয়া

[৩] আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর আগ্রাসী হামলা ও নিরীহ ফিলিস্তিনিদের উপর বোমা হামলার বিষয়ে ভারচূয়াল এই বৈঠকে আলোচনা হবে। বৈঠকের সভাপতিত্ব করবেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

[৪] বিশ্বের অনেক দেশেই ইসরায়েলবিরোধী বিক্ষোভ হয়েছে। এর মাঝে জর্ডান, লেবানন, পাকিস্তান, তুরস্ক, কাতার, যুক্তরাজ্য উল্লেখযোগ্য।

[৫] লন্ডনের রাজপথে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। ইংল্যান্ডের রাজধানী লন্ডনের স্থানীয় সময় শনিবার সকাল ১১টা থেকেই শহরের মার্বেল আর্চ এলাকায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়