শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ধামরাই মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু

আদনান হোসেন : [২] ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের উচ্চ গতি সামলাতে না পেরে ইটের স্তুপের সঙ্গে ধাক্কা খেয়ে সাব্বির হোসনে সিয়াম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থা বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

[৩] আজ বেলা ১২.৩০ টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা-ধানতারা শাখা সড়কের মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

[৪] নিহত সাব্বির হোসনে সিয়াম নিলফামারীর বাসিন্দা রহুল আমিনের ছেলে। তিনি ধামরাইয়ের নজরুল ইসলামের বাড়ির ভারাটিয়া।

[৫] পুলিশ জানায়, বেলা ১২ টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা এলাকা দিয়ে একই মোটরসাইকেল যোগে সাব্বিরসহ তারা তিনজন কুমড়াইল যাচ্ছিলো এসময় সেই সড়কের মন্ডলবাড়ী এলাকা মোড় ঘুড়তে গিয়ে গতি সামলাতে না পেরে ইটের স্তুপের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনা স্থলেই নিহত হয় সাব্বির।

[৬] তার পেছনে থাকা বাইজিদ ও ইমরানকে আশঙ্কা জনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহত আইয়ুব আলমের ছেলে বাইজিদ (১৫) ইয়াহিয়ার ছেলে ইমরান (১৭)। তারা ধামরাইয়ের কুমড়াইলের বাসিন্দা।

[৭] পরবর্তীতে ইমরান (১৫) অবস্থা আশঙ্কাজনক হলে তাকে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

[৮] এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হেসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : টিএম হুদা

  • সর্বশেষ