শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবার পর ছেলের মৃত্যু

আসাদ্জুামান : [২] শুক্রবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের নোটাবেকি এলাকায় এই ঘটনা ঘটে। ৮ বছর আগে মধু সংগ্রহ করতে গিয়ে একই এলাকায় তার বাবাও বাঘের হামলায় প্রাণ হারান।

[৩] নিহতের নাম রেজাউল ইসলাম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

[৪] বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুস সালাম জানান, রেজাউলসহ ৫ জন মৌয়াল গত ৮ মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে যান। মধু সংগ্রহের এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় নোটাবেকি এলাকায় একটি বাঘ রেজাউলের ওপর হামলা চালায়।

[৫] এ সময় তার সঙ্গীরা নৌকার বৈঠা নিয়ে বাঘকে আঘাত করে তাকে ছাড়িয়ে নেন। তবে, ততক্ষণে তিনি মারা যান।

[৬] আব্দুস সালাম আরও জানান, মধু সংগ্রহ করতে গিয়ে ৮ বছরের আগে একই এলাকায় বাঘের হামলায় তার বাবা ইসলাম সরদারও নিহত হন।

[৭] সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, রেজাউলের মৃতদেহ আনতে নৌকা পাঠানো হয়েছে। মরদেহ নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে। সম্পাদনা : টিএম হুদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়