শিরোনাম
◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দ্বিতীয় দিন: ভিন্ন আয়োজনে ‘ইত্যাদি’ ও অন্যান্য

ডেস্ক রিপোর্ট : ঈদকে কেন্দ্র করে দেশের বেশিরভাগ টিভি চ্যানেলই ম্যাগাজিন অনুষ্ঠানসহ নানাবিধ তারকা সমৃদ্ধ আড্ডার অনুষ্ঠান প্রযোজনা করে থাকে। এরমধ্যে ঈদের দ্বিতীয় দিন (১৫ মে) রয়েছে ‘ইত্যাদি’, ‘কৃষকের ঈদ আনন্দ’-সহ বেশ কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠান-

বিটিভি

তারকা অতিথিদের নিয়ে ‘ঈদ আড্ডা’। প্রচার হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। অতিথি ফাহমিদা নবী, এসআই টুটুল, ববি ও নিরব। উপস্থাপনায় তানভীর তারেক।

হানিফ সংকেতের ‘ইত্যাদি’ প্রচার হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। সংকেত জানান, করোনার কারণে এবারের অনুষ্ঠানটি তৈরি হয়েছে মূলত সম্পাদনার টেবিলে। পূর্বের কয়েকটি ঈদ ‘ইত্যাদি’ থেকে সংকলিত হয়েছে। তবে এবারের পর্বের শুরু ও শেষটা থাকছে নতুনই! রয়েছে বিশেষ চমকও। বরাবরের মতো গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত।

চ্যানেল আই

শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় জনপ্রিয় শো ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

কৃষকের হাসি কান্না নিয়ে প্রতি ঈদে গল্প গাঁথেন শাইখ সিরাজ। জীবন যুদ্ধের কঠোরতাকে পেলব করতে কৃষকদের নিয়ে খেলায় মাতেন। গ্রামীণ খেলাধুলার অনাবিল আনন্দে মাতিয়ে তোলেন বাংলার কৃষকদের। পাশাপাশি থাকে ক্যামেরার লেন্সে তুলে আনা দেশ-বিদেশের বিস্ময়কর নানান গল্প।

এনটিভি

‘আড্ডায় আনন্দে’ প্রচার হবে সকাল ৮টায়। অংশগ্রহণে জাভেদ ওমর বেলিম, আসিফ, ডালিয়া ও শিরিন আক্তার। উপস্থাপনায় শুভ্রদেব।
সূত্র- বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়