শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইজাহ'র প্রথম ঈদে সাকিবকে মিস করছেন শিশির

রাহুল রাজ : [২]একেবারে ভিন্ন আবহে এবারের ঈদ কাটছে সাকিব শিশির দম্পত্তির। সাকিব আল হাসান হোটেল বন্দি। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলে এসে সাকিব এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করছেন রাজধানীর একটি হোটেলে। আর তার স্ত্রী আর উম্মে আহমেদ শিশির সন্তানদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে।

[৩]শুক্রবার ১৪ মে, সবাই যখন ঈদ আনন্দে প্রিয়জনের সঙ্গে সময় কাটাচ্ছেন তখন সাকিবের মনটা বিষন্ন। হতাশা ছুঁয়েছে শিশিরকেও। তিন সন্তান কাছে, কিন্তু প্রিয় মানুষটিই যে চোখের সামনে নেই। সেই আক্ষেপের কথাটা লুকাতে পারেননি শিশির। ঈদের দিনে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘সবাইকে ঈদ মোবারক।

[৪]আইজাহ'র প্রথম ঈদ। মিস করছি প্রিয়তম স্বামীকে।’

[৫]সাকিব আল হাসানের পুত্রের নাম ‘আইজাহ আল হাসান’। ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম। এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো কন্যার বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান। এরপর এ বছরের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন সাকিব।

[৬]এবার সন্তানদের থেকে দূরে সাকিব। বৃহস্পতিবার রাতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়