শিরোনাম
◈ প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো ◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ◈ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ ◈ নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লি‌গের শেষ আটে জার্মানি  ◈ বারিধারার বাসা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ◈ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স ◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টুডিওতে নয় মহাকাশে বানানো হবে সিনেমা, টম ক্রুজকে যাচ্ছেন স্পেস স্টেশনে

ইউএনবি : হলিউডের স্টুডিয়োতে নয়, এবার মহাকাশ সিনেমার শুটিং হবে। আর একটা নয় দু-দুটো ছবির পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই ছবি দুটা বানানোর উদ্যোগ নিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মেগাস্টার টম ক্রুজকে পাঠাচ্ছে স্পেস স্টেশনে, অন্যদিকে রাশিয়ান সুপারস্টার ইউনিয়া পেরিসলিডকে মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। সবমিলিয়ে সরগরম এখন সিনে দুনিয়া। শুধু অভিনেতারাই নন, যাবেন দু দেশের দুই পরিচালকও। নাসা ও রসকসমস সূত্রে এখবর জানা গিয়েছে। দুদেশেরই টার্গেট অক্টোবর মাস।

রসকসমস জানিয়েছে, রাশিয়ান ছবির শুটিংয়ের জন্য অক্টোবরের গোড়ার দিকে ভূপৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী য়ুলিয়া পেরিসলিডকে। তার সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো।

অন্যদিকে নাসা সূত্রের খবর, প্রায় একইসময়ে অথাৎ অক্টোবরেই অভিনেতা টম ক্রুজকে পরিচালক ডগ লিম্যানের সাথে পাঠানো হবে। এই অভিযানে সহায়তা করছেন স্পেস-এক্স সংস্থার কর্ণধার এলন মাস্কও।

রসকসমস আরও জানিয়েছে, রাশিয়ান ছবির শুটিং শুরু হতে পারে ৫ অক্টোবর। মহাকাশ স্টেশনে যেখানে প্রায় শূন্য অভিকর্ষ বল, সেখানে অভিনেতা, পরিচালকদের বাছাই কোন কোন বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে?

রসকসমস জানিয়েছে, এই শুটিংয়ে যারা অংশগ্রহণ করবেন, তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ওজন ৫০ থেকে ৭০ কিলোগ্রামের মধ্যে রাখাতে হবে। বুকের চাওড়া অন্তত ১১২ সেন্টিমিটার হতে হবে। এ ছাড়াও মহাকাশ অভিযাত্রী অভিনেতা ও ক্রুয়ের সাড়ে ৩ মিনিটে ১ কিলোমিটার দৌড়নো, ২০ মিনিটে ফ্রিস্টাইলে ১০০ মিটার সাঁতার কাটা ও ৩ মিটার উঁচু স্প্রিংবোর্ড থেকে জলে ঝাঁপ দেয়ার মত শারীরিক দক্ষতা থাকতে হবে।

সারা পৃথিবীর বিজ্ঞানীদের মত, এবার মহাকাশে ফিল্মের শুটিং নিয়েও শক্তি প্রদর্শন করতে চাইছে বিশ্বের দুই শক্তিধর দেশ। আর বিষয়টি ভেবে সকলে রোমাঞ্চিত, কারণ এর আগে মহাকাশ নিয়ে সুপারহিট, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সব ছবিই তৈরি হয়েছে হলিউডের স্টুডিওতে সেট ফেলে। এই শুটিংয়ের কারিগরি দিক ঠিক কীরকম হবে, তাই নিয়েও অপার জিজ্ঞাসা গোটা বিশ্বের মনে। সূত্র: টাইম অফ ইন্ডিয়া বাংলা, ইউএনবি

  • সর্বশেষ