শিরোনাম
◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপহারের টিকা থেকে নিজেদের জন্য ৩০ হাজার ডোজ চেয়েছে চীনা দূতাবাস

শাহীন খন্দকার: [২] বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া করোনা টিকার পাঁচ লাখ ডোজ থেকে ৩০ হাজার ডোজ টিকা নিজেদের জন্য চেয়েছে চীনা দূতাবাস।

[৩] বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত ১১ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে টিকা চেয়ে চিঠি দিয়েছেন।

[৪] বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের জন্য এ টিকা চাওয়া হয়েছে উল্লেখ করে চিঠিতে জানানো হয়, বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দিতে চায় তারা।

[৫] গত বুধবার ভোরে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে আসে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ করোনার টিকা। পরে ওইদিনই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে টিকাগুলো পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়