শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বরগুনার বামনায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

রাসেল চৌধুরী : [২] বরগুনার বামনায় বামনা পাথরঘাটা মহাসড়কে ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোসা. জান্নাত(৪) নামে এক শিশু নিহত হয়েছে শিশুটির মাসহ পৃথক আর একটি সড়ক দুর্ঘটনায় আরো ২জন আহত হয়েছে।

[৩] নিহত শিশুটি উপজেলার সোনাখালী গ্রামের মো. হাসিব ভুইয়ার ছেলে। গুরুতর আহতরা হলেন, নিহতের মা মোসা. ফারজানা বেগম (২৮), ডৌয়াতলা গ্রামের মো. রিপনের মেয়ে জান্নাতি(১০) ও একই গ্রামের মো. সিরাজ এর মেয়ে মোসা. সুমা (১৩)।

[৪] শুক্রবার বেলা ১১টায় বামনা-পাথরঘাটা মহাসড়ক ও বামনা সদরের হাসপাতাল রোড এলাকায় পৃথক এই দুর্ঘটনা দুটি ঘটে।

[৫] নিহত ও আহতদের পরিবার সূত্রে জানাগেছে, ঈদের নাস্তা খেয়ে সোনাখালী গ্রামের হাসিব মুন্সির মেয়ে জান্নাত তার মা ও স্বজনদের সঙ্গে একটি ব্যাটারি চালিত ভ্যানে রুহিতা গ্রামের মামা বাড়ীতে যাওয়ার জন্য রওনা হয়।

[৬] বাড়ির কাছেই বামনা-পাথরঘাটা মহাসড়কের আলম দরবেশের বাড়ির সামনে ভ্যানটি পৌঁছালে সামনে থেকে একটি ইজিবাইক এসে ধাক্কা দিলে শিশুটি ও তার মা পিছন থেকে ছিটকে পড়ে যায়।

[৭] এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারাযায় এবং মা ফরজানা বেগম গুরুতর আহত হয়। পরে দুজনকেই বামনা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. মো. শাকিল আল মামুন শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন এবং তার মাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে পাঠায়।

[৮] এদিকে বামনা সদরের হাসপাতাল রোড এলাকার সুলতান চৌধূরী বাড়ীর সামনে একটি মটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে মোসা. জান্নাতি (১০) নামে এক শিশুর ডান পা সম্পূর্ণরুপে ভেঙে যায় এ ঘটনায় তার সাথে থাকা খালাতো বোন মোসা. সুমা আক্তার আহত হন। গুরুতর আহত জান্নাতিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। সম্পাদনা : টিএম হুদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়