শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সে ইসরায়েল বিরোধি বিক্ষোভ নিষিদ্ধ

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বৃহস্পতিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইটারে লিখেছেন, আমি প্যারিসের পুলিশ প্রধানকে অনুরোধ করছি, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের বিষয়ে কেউ যেন বিক্ষোভ করতে না পারে। আল জাজিরা

[৩] তিনি আরো বলেন, ২০১৪ সালে বিক্ষোভ করতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিলো। এই জন্য এবার আগে থেকেই সতর্ক থাকতে হবে। এছাড়াও কোভিড পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে।

[৪] ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩১ জন শিশু। আহত হয়েছেন ৫৪০ জনেরও বেশি।

[৫] ইসরায়েলি উগ্রবাদীদের জেরুজালেম দখল দিবস উদ্যাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়