শিরোনাম
◈ যে কারণে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জানালেন ট্রাম্প ◈ অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা ◈ এবার ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া প্রোফাইলে ঈদের শুভেচ্ছা: তবুও তোপের মুখে কারিনা কাপুর

ডেস্ক রিপোর্ট : পেছনে ভারতের অমৃতসরের স্বর্ণমন্দির, সামনে দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপূর খান। তার মাথায় সবুজ ওড়না, চোখে কালো চশমা। সেই ছবির নিচে লেখা, ‘আমার সকল মুসলিম বন্ধু ও মুসলিম পরিবারকে জানাই ঈদের শুভেচ্ছা’।

ছবির ক্যপশনে এই বক্তব্য দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেক নেট ব্যবহারকারী। সেই ক্ষোভের আঁচ ছুটে গেল অভিনেত্রীর দিকে। কেউ বলেন, ‘আপনি এত বোকা! স্বর্ণমন্দিরের সামনে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছার কথা বলছেন’? কেউ কেউ আবার অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেছেন কারিনাকে। কারও বক্তব্য, ‘এটা মন্দিরও নয়, গুরুদ্বার’। কারও প্রশ্ন, ‘মন্দির আর মসজিদের তফাত জানেন’? কেউ আবার কারিনাকে দেশের জন্য কিছু করার পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজার জানিয়েছে, কেউ ভালভাবে ছবিটি না দেখেই কারিনাকে আক্রমণ কর‍তে শুরু করেছেন। ছবিটা করিনার বটে, কিন্তু নিচের লেখা তাঁর নয়। কারণ ইনস্টাগ্রামের ওই প্রোফাইল তার নিজের নয়। ‘ফ্যান ক্লাব’-এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই ছবি। যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, ‘ফ্যান পেজ ফর দ্য কুইন অব বলিউড’।
সূত্র- সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়