শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১১:২৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে চাঁদ দেখা নিয়ে তুমুল বিতর্ক : একটি রোজা কাজা করার আহ্বান!

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানে শাওয়াল মাসের চাঁদ না দেখেই চাঁদ দেখা কমিটি ঈদ পালনের ঘোষণা দিয়েছে বলে দাবি করেছেন দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির সাবেক চেয়ারম্যান মুফতি মুনিবুর রহমান। একইসঙ্গে দেশটির মুসলমানদের এক দিনের রোজা ও এক দিনের ইতেকাফ কাজা করতে আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস নিউজ উর্দুর খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৩ মে) ঈদ জামাতের আগে করা বয়ানে মুফতি মুনিবুর রহমান বলেন, সরকার একটি পুতুল চাঁদ দেখা কমিটি তৈরি করেছে। সরকারের মর্জিমাফিক সব চলতে পারে না।

যখনই মুফতি শিহাবুদ্দীন চাঁদ দেখার ঘোষণা দিলেন, তখন চাঁদ দেখা কমিটিও ঈদের ঘোষণা করল। তারা কোনো কিছুই বিচার করল না।

এর আগে বুধবার রাত ১১টা ৩২ মিনিটে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেয় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে পর্যন্ত সবাইকে অপেক্ষায় রাখা হয়।

এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ আগেই জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশে বুধবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সন্ধ্যার পর সাক্কুর, লাহোর, করাচি ও কোয়েটার আঞ্চলিক কমিটিগুলো ঘোষণা করে দেয় যে তাদের এলাকায় চাঁদ দেখা যায়নি।

সবাই যখন শুক্রবারে ঈদ করার প্রস্তুতি সম্পন্ন করছে, তখনই পেশোয়ারে চাঁদ দেখার খবর পাওয়া যায়। তবে এমন সিদ্ধান্তে পাকিস্তানের অনেক আলেম অসন্তোষের কথা জানিয়েছেন।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়