শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়িতে ঈদ উদযাপনের আহবান জানালেন ড. মোমেন

জেরিন আহমেদ: [২] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মে) দেওয়া এক ভিডিও বার্তায়  এ আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৩] ড. মোমেন বলেন, এবার ঈদও করোনা মহামারির মধ্যে এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসেই ঈদ উদযাপন করুন। আপনারা যথাযথ সতর্কতা অবলম্বন করুন। কেননা বেঁচে থাকলে জীবনে আরও অনেক ঈদ উদযাপন করতে পারবেন।

[৪] এসময় তিনি আরও বলেন, ঈদের এ আনন্দ দিনে মাহে রমজানের শিক্ষা- সংযম, সিয়াম, পবিত্রতা, এবং উন্নত জীবনের আনন্দ সারাটি জীবনে হোক আপনার আমার চলার পাথেয়। হে বিশ্ব প্রতিপালক আপনার কাছে প্রার্থনা করি আমাদের যাত্রা পথ উজ্জ্বল হোক, সুন্দর হোক, নন্দিত হোক। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়