শিরোনাম
◈ বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির ◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় ১৩ গ্রামের ঈদ-উল-ফিতর উদযাপন

উত্তম কুমার : [২] পটুয়াখালী কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৩ গ্রামের ৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদ-উল-ফিতর। আজ সকাল ৮ টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

[৩] হাফেজ মোহাম্মদ আরিফ এতে ইমামতি করবেন। এ জামাতে চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী ও পাঁচজুনিয়া গ্রামের চান টুপির লোকেরা অংশগ্রহণ কবে। ওইসব গ্রামের শিশু-কিশোরসহ সকল বয়সের মানুষের মাঝে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে।

[৪] স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চান টুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেন এ চান টুপি অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা ঈদ উদযাপন করে আসছে বলে চান টুপির অনুসারীরা জানিয়েছেন।
সম্পাদনা : টিএম হুদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়