শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে সাংবাদিক ওমর ফারুক মিয়াজীর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

মোঃতরিকুল ইসলাম: [২] কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে সাংবাদিক ওমর ফারুক মিয়াজীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয় দিনের মতো ৫নং ও ৮নং ওয়ার্ড এর কয়েক শতাধিক লোকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার জিংলাতলী দারুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

[৩] জানা যায় জিংলাতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জিংলাতলী ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ওমর ফারুক মিয়াজী,কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি’র নির্দেশে নিজ অর্থায়নে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

[৪] বিতরণ কালে সাংবাদিক ওমর ফারুক মিয়াজি করোনায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের সুখে দুখে পাশে আছি।খাদ্যের জন্য কেউ মারা যাবে না।এলাকার উন্নয়নে আমাকে সহযোগিতা করবেন।

[৫] এসময় উপস্থিত ছিলেন জিংলাতলী ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর শিকদার সমাজ সেবক হাজী শহীদুল্লাহ, সমাজসেবক আব্দুস সালাম মিয়াজী, মনিরুল ইসলাম মনু, কাজী ফারুক হোসেন, শাহিন মিয়াজী, সালে মুসা প্রধান, আব্দুল কাদের মাষ্টার প্রমুখ এদিকে জিংলাতলীতে বিতরণ শেষে ৫ নং ওয়ার্ড ধীতপুর হাজী বাড়ি জামে মসজিদের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

  • সর্বশেষ