শিরোনাম
◈ বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির ◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএম মিজান : [২] সদরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

[৩] জানা যায়, শহরের চারমাথা এলাকার কামাল মেটাল সংলগ্ন একটি ড্রেন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিতলাশ উদ্ধার করেছে পুলিশ উদ্ধারকৃত লাশের বয়স আনুমানিক ২০বছর হবে। তার পরনে নীল রঙের টাউজার ছিল ও পাশে একটি সাদা রঙের গেঞ্জি পাওয়া যায়৷ এছাড়াও তার শরীরে কোন ক্ষত চিহ্ন নেই। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে শ্বাসরোধ করে আজ থেকে ৩/৪ দিন আগে লাশটি এখানে ফেলা হয়েছে।

[৪] সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এ প্রতিবেদককে বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার রহস্য উদঘটন ও পরিচয় শনাক্তে কাজ চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়