শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদিকে ধুয়ে দিলেন দিলেন সায়নী ঘোষ

ডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া নিয়ে টুইটারে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের তারকা সদস্য সায়নী ঘোষ। পাশাপাশি দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতির জন্যও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকাররের সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতার জন্য বিজেপির ৭৭ বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। পাশাপাশি ভোটে পরাজিত বিজেপি প্রার্থীদেরও নিরাপত্তার মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর শোনা গিয়েছিল। এমন পরিস্থিতিতেই সোমবার টুইটারে সায়নী লেখেন, ‘বাংলার বিধায়কদের উন্নতমানের নিরাপত্তা দেয়া হয়েছে বিধানসভা বয়কট করার জন্য, মহামারী পরিস্থিতির মধ্যে ধর্মঘটে বসার জন্য এবং ভোট পরবর্তী বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। এবং যে আম আদমি আপনাদের উপর বিশ্বাস রেখেছিল, আপনার অহংকে আলোকিত করার জন্য বাড়িতে প্রদীপ জ্বালাল, থালি বাজাল, তাদের সি গ্রেডের চিকিৎসা পরিষেবা দিলেন।’ লেখার পরই ‘বাহ মোদিজি বাহ’ হ্যাশট্যাগও দেন অভিনেত্রী।

এরপরের টুইটেই আবার কোভিড পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে তোপ দাগেন সায়নী। অভিনেত্রী লেখেন, ‘সেদিন আর বেশিদূরে নেই যখন কপালভাতি বাবা গোমূত্র এবং ভাবিজি পাপড়ের কম্বো কোভ্যাক্সিনের দৈব বিকল্প হিসেবে বিক্রি করবেন! পিছনের দিকে তাকিয়ে থাকলে সামনের দিকে এগোতে পারবেন নাৃভারত বাঁচলে তবেই তো ভারত এগোবে।’ সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

  • সর্বশেষ