শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:৫২ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনাকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

শিমুল মাহমুদ: [২] আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা কার্ড শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেয়া হয়।

[৩] বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তারেক রহমানের এই ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। দুপুর ১২ টার দিকে আওয়ামী লীগের দপ্তর উপকমিটির সদস্য আলি হোসেন তারেক রহমানের এই ঈদ কার্ড শুভেচ্ছা গ্রহণ করেন।

[৪] বিএনপির এই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলের সহ-পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু এবং নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার।

[৫] অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ জানান এর আগে গতকাল বিএনপির পক্ষ থেকে ড. কামাল হোসেন, বি চৌধুরী,মাহমুদুর রহমান মান্না ২০ দল ও ঐক্যফ্রন্টের নেতাদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়েছে। ঈদ শুভেচ্ছা কার্ড বিনিময় প্রসঙ্গে রফিক শিকদার জাগোনিউজকে বলেন,বিএনপি'র প্রচলিত রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতির এইটাই বহিঃপ্রকাশ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়