শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে আজিম গ্রুপের বাসের চাপায় নারী নিহত, আহত ৪

জুয়েল বড়ুয়া: [২] চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বাসের চাপায় ঘটনাস্থলে নারী পোশাকশ্রমিক মমতাজ বেগম (৫৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

[৩] মঙ্গলবার (১১ মে) সকালে কামাল বাজার কবির টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর সড়কের রেললাইনের উত্তর পাশের বাদশা মিয়ার ভাড়াটিয়া শাহ আলমের স্ত্রী।

[৪] চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আজিম গ্রুপ অব ইন্ডাস্ট্রির গাড়ির ধাক্কায় মমতাজ বেগম(৫৩) ঘটনাস্থলেই মারা যান। আহত হাফিজা (২২), ইসমত আরা বৃষ্টি (২৫), কুলসুমা বেগম (২২) ও তানিয়া আক্তারকে (২৪) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৫] চান্দগাঁও থানার এসআই আবদুল মতিন জানান, আজিম গ্রুপের ভাড়ায় চালিত বাসের চাপায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন ওই পোশাকশ্রমিক। আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়