শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গভীর রাতে ঢাকায় ফিরে ফুটবল কোচ জেমি ডে কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ফুটবল দলের প্রধান ইংলিশ কোচ  ছুটি কাটিয়ে সোমবার (১০মে) দিবাগত রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় আসেন। তার সঙ্গে এসেছেন গোলকিপার কোচ লেস্লে ক্লেভারলিও।

[৩] জুনে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের বাকি থাকা তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এ উপলক্ষে সোমবার থেকে ক্যাম্পও শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

[৪] তবে জেমি ও ক্লেভারলি আপাতত যোগ দিতে পারছেন না ক্যাম্পে। পাঁচ দিনের কোয়ারেন্টইন পর্ব শেষ করে শিষ্যদের সঙ্গে যোগ দেবেন তারা। বিদেশ ফেরতদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ১৪ দিন হলেও সরকারের স্বাস্থ্য বিভাগের বিশেষ বিবেচনায় ছাড় পাচ্ছেন এই দুই কোচ।

[৫] এদিকে জেমি ও ক্লেভারলির সঙ্গে আসার কথা ছিল সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসেরও। কিন্তু ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসায় আসতে পারননি তিনি। স্টুয়ার্টের রিপোর্ট এসেছে ‘আনক্লিয়ার’। অর্থাৎ পজিটিভও নন তিনি। এ জন্য কয়েক দিন বিলম্বে আসতে হবে তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়