শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:৩৪ সকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর রাজী: মা শব্দটা মধুর! কেন একটা শব্দ এতো মধুর ঠেকে আমাদের বেশি ভাগের কাছে?

আর রাজী: মা শব্দটা মধুর! কেন একটা শব্দ এতো মধুর ঠেকে আমাদের বেশি ভাগের কাছে? মা কে বা কি, আমরা জানি। সে কারণেই কি ‘মা’ শব্দটা এমন মধুর ঠেকে? ‘মা’ শব্দের বেশ কিছু অর্থ হয়। তিনটা অর্থকে এক সাথে বিবেচনায় নিয়ে ‘মা’ শব্দটাকে অনুভব করতে চাই। মা-এর একটা অর্থ বারণ, নিষেধ। ‘মা ভৈ, মা ভৈ রব ঘন ঘন’ কথাটার মধ্যে এই ‘না’ স্পষ্ট। ‘মা-ভৈ’ মানে ‘না ভয়’ বা ‘ভয় নেই’। আরো উদাহরণ অভিধানে রয়েছে, দেখে নেওয়া যেতে পারে। মা-এর আরেক অর্থ ‘মায়া’। ‘মা’ একই সাথে ‘নেই’ আবার যা আছে সে ‘মায়া’। আমরা যে মাকে চাই তা পাই না। আর যে মাকে আমরা হারাই তার মায়া আমাদের কাঁদায়। কল্পনাতেও মাকে গড়ি, সে তো মায়াই। মা-এর আরো এক অর্থ আছে। সেই অর্থধারণকারী মা-কেই আমরা পূজাঁ দেই। মা শব্দ যে অর্থকে গোপনে ধরে আছে সে হচ্ছে ‘পরিমিত কর্ম করে যে’। এই মা-কে সহজেই খুঁজে পাওয়া যাবে লক্ষ্মী শব্দটার মধ্যে। লক্ষ্মী হওয়া মানেই লক্ষ্মণ- রেখা মেনে চলা। গণ্ডি মানা। যে নিজেকে সীমিত করে ফেলে, যার সব চাওয়া-পাওয়া সীমায়িত হয়ে যায়, মেপে মেপে চলে যে, মেপে মেপে করে যে, সেই ‘মা’।

কলিম খান ও রবি চক্রবর্তী যখন বলেন, ‘কেউ কোনো সত্তাকে সংকুচিত করে কিংবা সত্তা নিজে সংকুচিত হয়ে, পরিমিত হয়ে ক্ষুদ্রতম রূপ নিয়ে কোথাও থাকলে, সেই আধারটিকে... মা বলা যায়...‘তখন কতো স্পষ্টভাবেই না বোঝা যায় বঞ্চনাকে মহিমান্বিত করার কতোই না আয়োজন করেছে মানুষ।  যতোক্ষণ আপনি নিজেকে সংকুচিত করে রাখবেন, যতোক্ষণ আপনি নিজেকে পরিমিত রাখবেন, সীমায়িত রাখবেন ততোক্ষণ আপনি ‘মা’। এর ব্যতিক্রমে মা মানে নেই, মা মানে মায়া। ‘মা’ শব্দটা এ কারণেই কি এতো মধুর? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়