শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার টিকা নিলেন কোহলি, অন্যদেরও নিতে অনুরোধ

স্পোর্টস ডেস্ক: [২] রিলিফ ফান্ড গঠন করে করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন বিরাট কোহলি। এবার করোনার টিকা নিয়ে অন্যদেরও তা দ্রুত নিতে বললেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

[৩]সোমবার ১০ মে, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কোহলি। ক্রিকেটের এই মহাতারকা ক্যাপশনে ভক্তদের অনুরোধ করে লিখেছেন, ‘যত দ্রুত পারেন করোনার টিকা নিন, নিরাপদ থাকুন।’

[৪]আরেক ভারতীয় ক্রিকেটার ইশান্ত শর্মাও সোশ্যাল মিডিয়ায় টিকা নেওয়ার ছবি পোস্ট করেছেন। টুইটারে এক বার্তায় তিনি লিখেছেন, ‘টিকার জন্য ধন্যবাদ এবং সংশ্লিষ্ট সব কর্মীদের প্রতি কৃতজ্ঞতা। এত মসৃণভাবে টিকা কর্মসূচি চলছে দেখে খুব ভালো লাগছে। চলুন সবাই তাড়াতাড়ি টিকা নিয়ে নেই।’ তার স্ত্রীও এদিন টিকা নেন।

[৫]গত সপ্তাহে কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা ঘোষণা দেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৭ কোটি রুপি তোলার লক্ষ্যে একটি ফান্ড গঠন করেছেন। ভক্ত-সমর্থকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন তারা। এরই মধ্যে দুজনে মিলে ফান্ডে ২ কোটি রুপি দিয়েছেন। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়