শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় অসহায়-দরিদ্রদের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় “ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন”(রেজি নং- ঢ ০৯৪২১) নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ডেমরা থানাধীন ২৭ টি এলাকার অসহায়-দরিদ্রের মাঝে ত্রাণ, সেলাই মেশিন ও একটি রিকশা বিতরণ করা হয়েছে।

[৩] অন্য সামাজিক সংগঠন বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও বিএবিএসএ’র সহযোগিতায় সোমবার বিকেলে স্টাফ কোয়ার্টার এলাকায় এ বিতরণ কর্মসূচী পালন করা হয়।

[৪] এ সময় এলাকার ১৪৩২ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে সেমাই, চিনি, দুধ, পোলার চাল ও অসহায় নারীদের কর্মসংস্থানে ৩৬ টি সেলাই মেশিনসহ ১ টি রিকশা বিতরণ করে। আশ্রয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুজ্জামান’র সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো. ইসমাইল হোসেন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. রেজাউল কবির রকি।

[৫] প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তজার্তিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। এ সময় বিশেষ অতিথি ছিলেন দবির আহমেদ মৃধা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট গোলাম আহমেদ টিটু, আহবায়ক ডেমরা ভলান্টিয়ার্স ও বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলনসহ আশ্রয়ের সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

[৬] আশ্রয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, আশ্রয় বিগত ২০১৪ সন থেকে সংগঠনটি বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যায়ে ডেমরা থানার ২৭ টি এলাকার অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণসহ প্রতি এলাকায় নূন্যতম ১টি সেলাই মেশিন বিতরণ করে। এ বছরই প্রথম রিকশা বিতরণ করা হয় যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ