শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাইলট পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রেম করেন তিনি

সুজন কৈরী: [২] সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে নিজেকে পাইলট পরিচয় দিয়ে নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেতেন তিনি। নারীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিতেন। এমন অভিযোগে ফিরোজ আলম (২৬) নামের একজন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

[৩] সোমবার ভোরে তাকে রংপুর থেকে গ্রেপ্তার করে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। এ সময় ফিরোজের কাছ থেকে তার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক আইডি জব্দ করা হয়েছে।

[৪] পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম বলেন, অভিযুক্ত ফিরোজ ‘ফারাবি ইসলাম শাওন’ নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে নিজেকে পাইলট পরিচয় দিয়ে নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। তাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিতেন।

[৫] তিনি বলেন, ফিরোজ রসায়ন বিদ্যায় স্নাতক সম্পন্ন করলেও সাইবার প্রতারণায় তিনি দক্ষ। বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও অবিবাহিত সেজে নারীদের প্রেমের ফাঁদে ফেলতেন তিনি। এক পর্যায়ে প্রতারণামূলকভাবে বিভিন্ন অজুহাত ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন ফিরোজ। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের নারী সংবাদ উপস্থাপক তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলা করেন।

[৬] মামলায় ওই নারী অভিযোগ করেন, দেড় বছর ধরে ফেসবুকে তার সঙ্গে ফিরোজের সম্পর্ক। সম্প্রতি ফিরোজ তাকে ফোন করে বলেন, যে তার বাবা রংপুর কমিউনিটি হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন, এ জন্য টাকা প্রয়োজন। এ কথা বিশ্বাস করেই তিনি ফিরোজকে টাকা দেন। এছাড়াও বিভিন্ন সময় প্রায় ১৭ লাখ টাকা তার কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেন ফিরোজ। মামলার তদন্তভার নিয়ে সোমবার তাকে গ্রেপ্তার করে সাইবার পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়