শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে তিন নদীর মোহনায় দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ এক

ডেস্ক নিউজ: চাঁদপুরে তিন নদীর মোহনায় দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে নদীতে পড়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার (১০ মে) বিকেল চারটায় জেলা শহরের বড়স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এই বাল্কহেড বরিশাল থেকে চাঁদপুরের মেঘনা পেরিয়ে কুড়িগ্রামের চিলমারীতে যাচ্ছিল।

নিখোঁজ রফিকুল ইসলামের বাড়ি শরীয়তপুর জেলার ডামড্যা উপজেলার কুলকুড়ি গ্রামে। তিনি একটি স্টিল বডি কার্গোর আরোহী ছিলেন। এ ঘটনার জন্য দায়ী আল্লাহ্'র রহমত নামে বালুবাহী বাল্কহেড আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরের তিন নদীর মোহনা অতিক্রম করছিল একটি স্টিল বডি কার্গো জাহাজ। এসময় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেড সজোরে ধাক্কা মারে স্টিল বডির কার্গো জাহাজকে। এতে তার আরোহী রফিকুল ইসলাম (৪৫) নদীতে ছিটকে পড়েন।

এদিকে, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোস্ট গার্ডের সদস্যরা। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার মো. আসাদুজ্জামান জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বেশ কয়েকজন ডুবুরি তল্লাশি শুরু করেছে। সূত্র: সময় টিভি

অন্যদিকে, দুর্ঘটনার জন্য দায়ী বালুবাহী বাল্কহেড আল্লাহ্'র রহমত আটক করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়