শিরোনাম
◈ ম‌্যান‌চেস্টার সি‌টি এবার হোঁচট খে‌লো ও‌য়েস্ট হ‌্যা‌মে ◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ১০ মে, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ আতিকুল হক: রাষ্ট্রীয় উদ্যোগও সফলতার মুখ দেখতে পারে

সৈয়দ আতিকুল হক: ১. রাষ্ট্রীয় উদ্যোগের বিরুদ্ধে মূল অভিযোগ হলো দুর্নীতি, অব্যবস্থাপনা ও অদক্ষতা। বিকল্প হিসেবে বেসরকারীকরণ, সংস্কার ও সরকারি-বেসরকারি উদ্যোগের টোটকা দেওয়া হয়েছে।

২. রাষ্ট্রীয় উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান যে সফলতার মুখ দেখতে পারে, তার নজির হচ্ছে ইডকল বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। এটি বাংলাদেশের শতভাগ রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান। প্র তিষ্ঠানটি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সাশ্রয়ী প্রকল্পে অর্থায়ন করে।

৩. ১৯৯৭ সালের ১৪ মে বাংলাদেশ সরকার এটি প্রতিষ্ঠা করে। এই কোম্পানির পরিশোধিত মূলধন ছিল মাত্র ১ লাখ টাকা। আর ইডকলের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৬৫০ কোটি টাকা। কোম্পানির ২২ বছরের অগ্রযাত্রা দেখে বোঝা যায়, রাষ্ট্রীয় উদ্যোগ বিফলে যায়নি।

৪. গহিন গ্রামাঞ্চলে ইডকল যেভাবে মানুষকে মৌলিক বিদ্যুৎ–সেবা পৌঁছে দিতে সহায়তা করেছে, বিশ্বে আর কোনো আর্থিক প্রতিষ্ঠান তা করতে পেরেছে কি না সন্দেহ। এ সফলতার ফসল হলো দেশের অন্যান্য প্রতিষ্ঠান যেখানে দাতাদের দিকে তাকিয়ে থাকে, সেখানে দাতারা ইডকলে বিনিয়োগ করতে উল্টো মুখিয়ে থাকে।

৫ দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান বা চীনের কথাই ধরুন না, রাষ্ট্রীয় উদ্যোগ তাদের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ধীরে ধীরে সেখানে বেসরকারি খাতের বিকাশ ঘটেছে।

৬. সুশাসন নিশ্চিত করাটাই বড় কথা। স্বজনপ্রীতি, দুর্নীতি, অদক্ষতা, দূরদৃষ্টির অভাব থাকলে কোনো উদ্যোগই সফলতার মুখ দেখবে না, এসব এখন বলা বাহুল্য। সবকিছুই নির্ভর করে প্রতিষ্ঠানের কর্ণধারদের ওপর। সুশাসন প্রতিষ্ঠায় কঠোর হতে হয়। লেখক: অধ্যাপক, বিএসএমএমইউ

  • সর্বশেষ
  • জনপ্রিয়