শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ান ইয়ান চ্যাপেল

স্পোর্টস ডেস্ক : [২] করোনার জেরে আইপিএল স্থগিত হওয়ার পরে কি আদৌ অক্টোবরে ভারতে টি- টায়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ঠিক হবে? এই নিয়েই এখন জলঘোলা চলছে। তবে সাবেক তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান চ্যাপেল মনে করেন, এই পরিস্থিতিতে কোনও ভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে করা ঠিক হবে না। যদি এই দেশেই বিশ্বকাপের আয়োজন করতে হয়, সে ক্ষেত্রে এর সূচি পিছিয়ে দেওয়া হোক।

[৩] চ্যাপেল বলেছেন, ভারতে যে ভাবে করোনা সংক্রামিত হচ্ছে এবং এতে লোক যে হারে মারা যাচ্ছে, এমনকি আইপিএল খেলোয়াড়দের করোনা হয়েছিল, যার জেরে টুর্নামেন্টও বন্ধ করে দিতে হয়, এই পরিস্থিতি এই মুহূর্তে ভারতের অক্ষমতার জায়গা। এর সঙ্গেই তিনি যোগ করেছেন, অতীতেও নানা কারণে ট্যুর বাতিল হয়েছে, বা টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে। সেই কারণগুলির মধ্যে কিছু খুবই দুঃখজনক ছিল, কিছু আবার মজার।

[৪] চ্যাপেল আরও বলেছেন, এই বিপর্যয়ের সময়ে, যেখানে আইপিএলও স্থগিত করে দিতে হয়েছে, এটাই কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বড় উদাহরণ হতে পারে। এই বছরের শেষ ভারতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হয় পিছিয়ে দেওয়া হোক না হলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্ত হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়রা সংযুক্ত আরব আমিরাতকে বেছে রেখেছে। তবে বিসিসিআই ভারতেই এই টুর্নামেন্ট করার বিষয়ে আশাবাদী। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়