শিরোনাম
◈ চাল, ডাল, ভোজ্যতেল ও পাট বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তানের বড় সমঝোতা, শিগগিরই সই হবে এমওইউ ◈ বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত ◈ বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী ◈ আগামী ৪৮ ঘণ্টায় সিলেট–সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা: সতর্কীকরণ কেন্দ্র ◈ গাইবান্ধার মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র আটক, হুন্ডি ও ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি মানিলন্ডারিং অভিযোগ ◈ বিশ্বকাপে প্রত‌্যাশা পূর‌ণে ব‌্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন ১৫ কোচ ◈ এবার চিকিৎসাসেবা বাড়াতে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ◈ রুমিন ফারহানা আপাও যখন দেখি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই, সেটাও মনে প্রশ্ন জাগে: সামান্তা ◈ ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ ◈ সতর্কবার্তা ট্রাফিক পুলিশের: বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন; সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় করোনায় নারীসহ তিনজনের মৃত্যু

জিএম মিজান : [২] করোনায় মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে গত ২৪ঘন্টায় জেলায় প্রাণঘাতি করোনার ভয়াল থাবায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

[৩] নিহতরা হলেন-গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের জমিলা বেগম (৬৫), সদর উপজেলার উপশহরের জেসমিন খানম (৫০) শহরের সুলতানগঞ্জপাড়ার আব্দুর রউফ (৭০) নিহতদের মধ্যে জমিলা বেগম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং জেসমিন ও আব্দুর রউফ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

[৪] এর আগের দিন জেলায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

[৫] এছাড়াও গত ২৪ ঘন্টায় ১৭৩ নমুনার ফলাফল এসেছে তার মধ্যে নতুন করে ১৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের হার ১০দশমিক ৪০ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪০জন। নতুন আক্রান্ত ১৮জনের মধ্যে সদরের ১৭জন। গাবতলীর বাসিন্দা একজন। এর আগের দিন জেলায় ১৭০ নমুনায় ১৪জন করোনায় শনাক্ত হয়েছিলেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৬৬টি নমুনার মধ্যে ১৭টি পজিটিভ এসেছে। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৭নমুনার মধ্যে একটি পজিটিভ এসেছে।

[৬] এনিয়ে অত্র জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১হাজার ৯৯০জন এবং সুস্থতার সংখ্যা ১১হাজার ১৩২জন। এছাড়া নতুন করে ৩জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩০৪জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৫৬জন।

[৭] ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান তুহিন এ প্রতিবেদক-কে বলেন, করোনায় আক্রান্তদের স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়