শিরোনাম
◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউনিক আইডি দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনলাইনে করার নির্দেশ

শরীফ শাওন: [২] সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের ডেটাবেজ প্রস্তুত করতে উপজেলা শিক্ষা অফিসারদের চিঠি পাঠিয়েছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।

[৩] রোববার পাঠানো চিঠিতে বলা হয়, ইউনিক আইডি দেওয়ার পূর্বশর্ত হলো শিক্ষার্থীর জাল সনদ নম্বর ও জন্ম তারিখ যাচাই করা। হাতে লেখা জন্ম সনদের নম্বর অনলাইনে ভেরিফাই করা যাবে না। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ অনলাইনে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ডাটাবেজে যাচাই করার পর ইউআইডি দেওয়া হবে।

[৪] অতীব জরুরি উল্লেখ করে বলা হয়, যে সব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে দেওয়া হয়নি সে সব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে করে ফরমে লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হলো।

[৫] ব্যানবেইস’র বাস্তবায়নাধীন ‘এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড অ্যাডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে শিক্ষার্থী তথ্য ছক (হার্ডকপি) পূরণের কাজ চলমান রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়