শিরোনাম
◈ হাজারও মানুষ নির্বিচারে আটক, দেদারসে চলছে মামলা বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র ◈ ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোসাইলডাঙ্গা এলাকা থেকে চিহ্নিত ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

রাজু চৌধুরী : ০২ টি টিপ ছোরাসহ ছিনতাইকারী চক্রের ০২ সদস্যকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(বন্দর) বিভাগ।

রবিবার ( ৯ মে) নগর ডিবি(বন্দর) বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক ডিবি (বন্দর) মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম শনিবার রাতে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য মেহেরাব হাসান সৌরভ(১৯), এবং মোঃ রোহান মির্জা প্রকাশ ভোলা(২০) দ্বয়কে গ্রেফতার করে।

এ ব্যাপারে পরিদর্শক মোঃ আলমগীর বলেন, প্রতিবছর ঈদ আসলে ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। তাছাড়া এখন করোনা ভাইরাসের কারণে এবং সরকারি বিধি নিষেধ এর কারণে নগরের বিভিন্ন জায়গায় জনসাধারণ চলাচল কম। আর নির্জন জায়গায় ওত পেতে থাকে ছিনতাইকারী ও ডাকাত চক্র তাই গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এ.এ.এম হুমায়ুন কবীর এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোঃ ইয়াসির আরাফাত এর তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন আটককৃতরা এলাকার চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়