শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে দিনে দুপুরে স্বাস্থ্য কর্মকর্তার বাসার তালা ভেঙ্গে চুরি

আকাশ আহম্মেদ: [২] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডলের কোয়ার্টার বাসায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ চোর চক্র আলমারির ভিতর থেকে ৩০ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়েছে বলে দাবি ভুক্তভোগীর। তবে, দিনের বেলা এমন চুরির ঘটনায় এলাকাবাসি আতংকিত হয়ে পড়েছে।

[৩] স্থানীয়রা জানায়, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল ও তার স্ত্রী স্থানীয় সরকারি শেখ রাসেল ডিগ্রী কলেজের প্রভাষক পপি মন্ডল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করে আসছেন। শনিবার সকাল ৮টার দিকে তাদের নিজ বাড়ি একই উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামে জান।

[৪] বিকেল সাড়ে ৩ টার দিকে বাসায় ফিরে সামনের দরজার তালার লক ভাঙ্গা দেখতে পায়। পরে ভিতরে ঢুকে সবকিছু এলোমেলো দেখে রাজৈর থানা পুলিশে খবর দেয়।

[৫] প্রভাষক পপি মন্ডল জানান, দিনের বেলায় যে কোন সময় চোর চক্র লক ভেঙ্গে বাসায় প্রবেশ করে। এবং আলমারির দু’টি তালা ভেঙ্গে ৩০ ভরি ওজনের প্রায় ২০ লক্ষ টাকার স্বর্নালংকার নিয়ে যায়।

[৬] ওসি মো. শেখ সাদিক জানান, চোর চক্রকে ধরার জন্য পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়