শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুনে পুড়ছে বাড়ি, চেয়ারে হেলান দিয়ে দেখছেন নারী (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: বাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন। তখন বাড়ির সামনের লনে চেয়ার পেতে নিশ্চিন্তে বসে রয়েছেন এক নারী। ওই নারীর এক প্রতিবেশী এই ঘটনার ভিডিও করেছিলেন। ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটনাটি ঘটেছে। সময় টিভি

৪৭ বছরের ওই নারীর নাম গেইল মেটওয়ালি। তার বিরুদ্ধেই বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ভিডিওতে দেখা গেছে, বাড়িতে আগুন লাগলেও কোনও হেলদোল ছিল না নারীর। উল্টো আগুন নেভাতে বলায় প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছিলেন তিনি।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দমকল বাহিনী আসে এবং আগুন নেভায়।

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাড়িতে গেইলসহ মোট চারজন থাকেন। কিন্তু ঘটনার সময় দুজন ছিলেন বাড়ির বাইরে। ভিডিওতে দেখা যাচ্ছে, আগুন বাড়তেই বাড়ির জানালা দিয়ে বেরিয়ে আসেন একজন।

বাড়িতে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে মেরিল্যান্ডের পুলিশ।

তার বিরুদ্ধে সম্পত্তি নষ্ট এবং খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত নারী কেন নিজের বাড়িতে আগুন লাগিয়েছিলেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। সূত্র: আনন্দবাজার

">ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়