শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১১:১০ রাত
আপডেট : ০৯ মে, ২০২১, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাবেন বলে আশা করছে জাতিসংঘ

শিমুল মাহমুদ: [২] সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের কোনও ক্ষতি হবে না বলেও প্রত্যাশা করে জাতিসংঘ।

[৩] শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক।

[৪] এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন।

[৫] এভারকেয়ার হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ জানিয়েছেন, অনেকটা স্থিতিশীল আছেন বেগম জিয়া। তার বর্তমান শারীরিক অবস্থায় বিদেশে যাওয়া পুরোটাই নির্ভর করছে সরকারের অনুমতি ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়