শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে একজন মানুষও না খেয়ে থাকবে না: প্রকৌশলী মো. আবদুস সবুর

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করছি। এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

[৩] শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চত্বরে শতাধিক মানুষের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি)।

[৪] অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূরুজ্জামান।

[৫] এসময় উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী এসএম মঞ্জুরুল হক মঞ্জু, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, আইইবি যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, সম্পাদক প্রকৌশলী আবু সাইদ হিরো, তড়িৎকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. আবু সুফিয়ান মাহবুব (লিমন) প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়