শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে পরিবহন চাঁদাবাজ মাসুদ আটক

সুজন কৈরী : নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাসুদ পারভেজ ভূঁইয়া নামের একজন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-১১। মাসুদ প্রায় ১০ মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার রাতে তারাবো দক্ষিণ পাড়া সোনালী রোডস্থ শবনম ভেজিটেবলস অয়েল মিলের কার্র্টন কারখানার সামনে চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ এর সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, কয়েকজন ভুক্তভোগী ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদকে আটক রা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৬৩৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ জানিয়েছেন, আর্থিকভাবে লাভবান হতে তিনি দীর্ঘদিন ধরে তারাবো দক্ষিণ পাড়া এলাকায় রাস্তা দিয়ে চলাচলরত ট্রাক চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করছিলেন।

এর আগে মাসুদকে চাঁদাবাজির দায়ে একই স্থান থেকে ৭ বার গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ সংঘটনে জড়িত থাকায় রূপগঞ্জ থানায় প্রায় ১০টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী ও ট্রাক চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তারাবো দক্ষিণ পাড়া এলাকায় রাস্তায় চলাচলরত ট্রাক চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ট্রাক প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করছিলেন। এ ঘটনা মাসুদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়