শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেরুজালেমে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ

সুমাইয়া ঐশী: [২] পশ্চিম জেরুজালেমের জারাহ্ জেলায় ইহুদীদের দাবিকৃত জায়গা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এসময় ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুঁড়লে বহু বিক্ষোভকারী আহত হন। বিক্ষোভকারীরাও পাল্টা পাথর ও বোতল ছুঁড়ে মারেন পুলিশের দিকে। এতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বিবিসি

[৩] আল-আকসা মসজিদের সামনেই আহত হয়েছেন অনেকে। তাদের চিকিৎসার জন্য রেড ক্রিসেন্ট একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করে। রেড ক্রিসেন্টের জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ৮৮ জন আহত ফিলিস্তিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা পুলিশের ছোঁড়া রাবার ও ধাতব বুলেটে আহত হয়েছেন। পাশাপাশি যে ছয়জন পুলিশ আহত হয়েছেন তাদেরও চিকিৎসা প্রয়োজন বলে জানায় তারা। আল জাজিরা

[৪] শুক্রবারই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানায় বিভিন্ন আন্তর্জাতিক মহল। ওয়াশিংটন মুখপাত্র ও জাতিসংঘ এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। ভয়েস অব আমেরিকা

[৫] জেরুজালেম মুসলিম ও ইহুদি উভয় ধর্মের জন্য অত্যন্ত পবিত্র একটি স্থান। তাই উভয় পক্ষকেই এই পবিত্র শহরের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানান মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের বিশেষ সমন্বয়ক তর ভেনেসল্যান্ড। পাশাপাশি ফিলিস্তিনিদের এই উচ্ছেদ অভিযান বন্ধ এবং বিক্ষোভকারীদের ওপর পুলিশের আক্রমণাত্মক কার্যক্রম থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়