শিরোনাম
◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরে গায়েবি কান্নার রহস্য ভেদ (ভিডিও)

অনন্যা আফরিন: [২] বাড়ির পাশেই নির্মাণাধীন একটি আবাসিক প্রকল্প। রাতের বেলা প্রায়ই সেখান থেকে কান্নার শব্দ ভেসে আসে। কয়েকদিন চেষ্টা করেও সেই কান্নার উৎস খুঁজে পাননি এক ব্যক্তি।রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের ওই বাসিন্দা বিষয়টি পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে জানান।

[৩] এরপর পুলিশের অনুসন্ধানে জানা যায়, মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তি পরিবার নিয়ে নির্মাণাধীন ভবনে থাকেন। প্রায় রাতেই তিনি সন্তানদের হাত-পা বেঁধে পেটাতেন। সেই কান্নার শব্দই শুনতে পেত আশপাশের লোকজন। পরে তাকে আটক করা হয়েছে।

[৪] পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা শুক্রবার জানান, ওই ব্যক্তির বার্তা পেয়ে পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখা মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমানকে এ ব্যাপারে নির্দেশনা দেয়। পরে ওসির তত্ত্বাবধানে মিরপুর থানার এসআই নাজমুল হক ও আবদুর রাজ্জাকের নেতৃত্বে সাদা পোশাকের একটি দল ওই এলাকায় যায়। তারা পরপর দুই রাত সম্ভাব্য কয়েকটি ভবনে খোঁজ নেওয়ার একপর্যায়ে রহস্যের জট খুলতে সক্ষম হয়।

[৫] পুলিশ জানায়, একটি হাউজিং কমপ্লেক্সের ভেতরে নির্মাণাধীন ভবনে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন মো. জাহাঙ্গীর। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানায়। মিরপুরের যে ভবনে তিনি থাকতেন সেখানে প্রায় প্রতিদিনই তিনি সন্তানদের মারধর করতেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রী ও সন্তানদের অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরকে আটক করে। এ ব্যাপারে উপযুক্ত আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি পরিবারটির পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও পুলিশ জানায়।নিউজ২৪, ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়