শিরোনাম
◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে কোয়ারেন্টিন: নতুন যুক্ত হলো বাংলাদেশসহ ৭ দেশ

নিউজ ডেস্ক  : ফরাসি সরকার কয়েকটি দেশ থেকে ফ্রান্সে পৌঁছে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার আদেশ জারি করেছিল বেশ কিছুদিন আগে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশসহ সাতটি দেশ। গতকাল শুক্রবার সরকারি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ, তুরস্ক, শ্রীলংকা, পাকিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে আগত যাত্রীদের ফ্রান্সে পৌঁছে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনা সংক্রমণ ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় গত মাসে ভারত এ তালিকায় যুক্ত হয়। এর ঠিক আগের দিন ব্রাজিলের সব ফ্লাইট নিষিদ্ধ করে ফ্রান্স। ব্রাজিলের পি১ ভ্যারিয়েন্টটি রুখতেই এ পদক্ষেপ নেয় ফরাসি সরকার। এ ছাড়া কোয়ারেন্টিন তালিকায় ইতোমধ্যেই রয়েছে আর্জেন্টিনা, চিলি ও দক্ষিণ আফ্রিকা।

এসব দেশ থেকে আসা যাত্রীদের ফ্রান্সে প্রবেশের আগে ৩৬ ঘণ্টার মধ্যে করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে। তবে সূত্র জানায়, তালিকায় নতুন যুক্ত হওয়া দেশগুলোর জন্য এ নিয়ম এ সপ্তাহের শেষ নাগাদ তুলে দেওয়া হবে। ফ্রান্সে পৌঁছে এসব যাত্রীদের দেখাতে হবে যে তাদের কোয়ারেন্টিনের জন্য থাকার জায়গা রয়েছে। প্রতিদিন দুই ঘণ্টার জন্য কোয়ারেন্টিনের জায়গা থেকে তারা বের হতে পারবেন।

গত বছর ডিসেম্বর থেকে ফ্রান্সে করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করে। এপ্রিলের শুরুতে দৈনিক সংক্রমণ ৬০ হাজারে পৌঁছায়। তবে এর পর সংক্রমণ আবার কমতে শুরু করেছে। যদিও তা এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

  • সর্বশেষ