শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ১০:৫৫ রাত
আপডেট : ০৭ মে, ২০২১, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সিনোফার্মের উৎপাদিত করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট:  শুক্রবার (৭ মে) সংস্থাটির প্রযুক্তি পরামর্শ গ্রুপ প্রথমবারের মতো চীনের এ টিকার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এতে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দরিদ্র দেশগুলোতে এ টিকার লাখ লাখ ডোজ পৌঁছানোর পথ তৈরি হয়েছে। চীনা টিকার কার্যকারিতা নিয়ে ব্যাপক সন্দেহের মধ্যেই তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির পরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, আজ বিকেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া করোনার টিকার তালিকায় সিনোভ্যাককে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা, কার্যকারিতা ও মানের বিবেচনায় ষষ্ঠ টিকা হিসেবে এটি বৈধতা পেল।

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টসের অংশীদারিত্বে এই টিকা উৎপাদন করা হচ্ছে।

এই টিকার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চীনেই করা হয়েছে। তবে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা হয়েছে অন্যান্য দেশে। চীনের উহান থেকে প্রথম করোনার প্রদুর্ভাব ঘটলেও দেশটিতে মহামারি এখন মোটামুটি নিয়ন্ত্রণে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া সিনোভ্যাকের জন্য বিজয় বলে অবহিত করা হয়েছে। তবে অনুমোদন পাওয়া নিয়ে এই কোম্পানির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে চীন। কিন্তু তাদের টিকা কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ছিল।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এক সংবাদ সম্মেলনে ট্রেড্রোস বলেন, তালিকা বেড়ে যাওয়ায় কোভ্যাক্স আরও টিকা কিনতে পারবে। এছাড়া বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে অনুমোদন এবং টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়