শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ০৭ মে, ২০২১, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদালতের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হলে আহসান উল্লাহ মাস্টারের হত্যার রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সমীরণ রায়: [২] আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, করোনা মহামারির কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের হত্যা মামলার রায় কার্যকরে বিলম্বিত হচ্ছে। যারা আহসান ঊল্লাহ মাস্টারকে হত্যা করেছে তাদের বিচারের রায় এখনো কার্যকর হয়নি। অবিলম্বে যাতে রায় কার্যকর হয় তার ব্যবস্থা করতে হবে।

[৩] সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টারের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ আয়োজিত শুক্রবার এক ভার্চ্যুয়াল স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

[৪] সংগঠনের সভাপতি ও ঢাকা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এডভোকেট আবদুল বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় সভায় মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি সভায় বিশেষ অতিথি হিসিবে অংশ নেন।

[৫] শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিষ্ঠিত হয়েদ্রাবাদ জনকল্যাণ সমিতি ও আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করে। এছাড়া আজ বাদ জুম্মা মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

[৬] দিনের শুরুতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পিতার কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং কবর জেয়ারত করেন। পরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম আহসান উল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

  • সর্বশেষ