শিরোনাম
◈ বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন মুখ ◈ বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২ ◈ ৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার! ◈ অবসর ভাতার জন্য আর অফিসে অফিসে ঘুরতে হবে না, অনলাইনেই ঘরে বসে টাকা পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী ◈ মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী ◈ ভারতসহ ৪০ দেশের মাধ্যমে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে, শুল্ক ফাঁকির অভিযোগ ◈ নিরাপত্তাহীন শিপইয়ার্ডে একের পর এক প্রাণহানি, এক যুগে নিহত ১৪৮ ◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার কারণে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র ও ভারতের অর্থনীতি, এই সুযোগে রপ্তানি বাড়ছে চীনের

সুমাইয়া ঐশী: [২] গত মাসে চীনের রপ্তানী খাত অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সামলে ওঠার চেষ্টা করছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র। অন্যদিকে আরও একটি বড় অর্থনীতির দেশ ভারতও বর্তমানে করোনার ভয়াবহতায় নাজেহাল। এই অবস্থায় বিশ্ব বাজারের অনেকটাই চলে গেছে চীনের হাতে। বিবিসি, লাইভ নিউজ ইন্ডিয়া, দ্য টেকট্যাক

[৩] করোনার কারণে উৎপাদন ক্ষমতা কমেছে ভারতের। এই সুযোগে চীনা পণ্যের চাহিদা হয়েছে আকাশ ছোঁয়া। গত বছরের তুলনায় চলতি বছর ডলারের হিসাবে চীনের রপ্তানি মূল্য ৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ২৬৪ বিলিয়ন ডলারে। গত এক দশকেরও বেশি সময় পর দেশটির রপ্তানি বাজার এত বেশি বৃদ্ধি পেলো। গত বছরের তুলনায় চীনের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৪৩ শতাংশ।

[৪] বর্তমানে চীনের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যিক টানাপোড়েন থাকলেও গত মাসে আমদানির চেয়েও দেশটি ৪৩ বিলিয়ন ডলার বেশি রপ্তানির রেকর্ড গড়েছে। এই পার্থক্য তিনগুণ। অর্থনীতিবিদরা বলছেন, গত বছর দীর্ঘ লকডাউন ও করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও রপ্তানি খাতে চীন যে এতো উন্নতি করেছে তা সত্যিই একটি বিরাট সাফল্য।

[৫] তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ এখনও এর অভ্যন্তরীন উৎপাদন বৃদ্ধি নিয়ে লড়াই করে যাচ্ছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের পর থেকেই দেশটির উৎপাদন কমেছে ১৮.৩ শতাংশ। করোনার কারণে বিশ্বে পণ্য সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়েছে। পাশাপাশি জাহাজীকরণের ব্যয় বৃদ্ধিও সৃষ্টি করছে নানা প্রতিবন্ধকতা। তবু অন্যান্য বড় বড় অর্থনীতির দেশগুলো এখনও করোনার ধাক্কা সামলে না উঠতে পারায়, লাভবান হচ্ছে চীন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়