শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০২:৩৫ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসিকে নিজেদের করে পরিকল্পনা সাজালো পিএসজি

স্পোর্টস ডেস্ক: [২] প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নতুন মৌসুমের জন্য পরিকল্পনা সাজিয়েছে যেখানে যোগ করা হয়েছে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির নাম।

[৩] কয়েকদিন আগেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গিয়ে ফিরতে হয় পিএসজির। তার আগের আসরে ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত হয় ফ্রেঞ্চ জায়ান্টরা। তাই আগামী মৌসুমে মেসিকে নিজেদের করে নিতে চাইছে দলটি।

[৪] ২০২০/২১ মৌসুম শুরুর আগে বার্সেলোনা থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত জানান মেসি। কোথায় হবে আর্জেন্টাইন মহাতারকার নতুন গন্তব্য? সেটি নিয়ে ছিল নানা প্রশ্ন। ঠিক তখন সামনে আসে ইউরোপের বেশ কয়েকটি দলের নাম। সেগুলোর মধ্যে অন্যতম ছিল পিএসজি।

[৫] আগামী ৩০ জুন বার্সার সঙ্গে শেষ হচ্ছে মেসির চুক্তির মেয়াদ। যেকোনও দলে যোগ দিতে আর বাধা থাকছে না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। ২০২১/২২ মৌসুমে নেইমার ও কিলিয়ান এমবাপের সঙ্গে ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীকে নিয়ে আক্রমণভাগ সাজাতে চান কোচ মাউরিসিও পচেত্তিনো। বিষয়টি নিয়ে বেশ আশাবাদীও তারা।

[৬] ফ্রেঞ্চ গণমাধ্যম লেস পার্সিয়ানের বরাতে স্প্যানিশ গণমাধ্যম মার্কায় প্রকাশিত এক সংবাদে এসব তথ্য জানানো হয়েছে। গুঞ্জন রয়েছে বার্সাতেই থেকে যেতে পারেন লিও মেসি। যদি তাই হয় সেক্ষেত্রে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে দলে ভেড়ানোর ইচ্ছা রয়েছে প্যারিসের ক্লাবটি। - লেস পার্সিয়ান/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়