শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৯:১৫ সকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে ঘাটাইলে শহীদ আতিকের পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

আব্দুল লতিফ:[২] ১৯৯৫ সালের ৭ মার্চ মাসব্যাপী সরকার নির্ধারিত মূল্যে সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর খালেদা নিজামী বিএনপি জামাত জোট সরকারের সময় সারের দাবীতে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ঘাটাইলের উপজেলার দিগলকান্দি ইউনিয়নের বসুবাড়ি গ্রামের শহীদ আতিকুর রহমান আতিকের পরিবারকে প্রধানন্ত্রীর ঈদ উপহার প্রদান করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৬ মে) বিকেলে কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবীদ সমীর চন্দ শহীদ আতিকের বাড়ীতে এসে পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন। এর আগে তিনি শহীদ আতিকের কব অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

[৪] এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি রেজাউল করিম হিরন,যুগ্মসম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,ডা.হাবিবুর রহমান মোল্লা,সাগিরুজ্জামান সাকিক,দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,সহ দপ্তর সম্পাদক শওকত শানু,টাঙ্গাইল জেলা কৃষকলীগের আওয়ামীলীগে সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার,সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুদ্দিন সামস,ঘাটাইল উপজেলা কৃষকলীগের আহবায়ক মো.এডভোকেট একেএম শফিকুল ইসলাম চৌধুরী দুলাল,যুগ্ম আহবায়ক এস.এম শোয়েব রানা,যুগ্ম আহবায়ক রাসেল খান,সদেস্য সচিব আবুবক্কর সিদ্দিক,দেওপাড়া ইউনিয়ন কৃষকলীগের যুগ্মআহবায়ক মো.রুহুল আমীন আকন্দ হেপলু,এছাড়া কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ