শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্রসহ দুজন সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর যাত্রাবাড়ী থেকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজন ওরফে গালকাটা রাজন (৩০) ও বাবুল ওরফে চায়না বাবুলকে (৩৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বুধবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শ্যুটার গান, ১ রাউন্ড কার্তুজ, নগদ ১০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, রাজন রাজধানীর কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি কদমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসা করছিলেন। তার বিরুদ্ধে কদমতলী থানায় ১২টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে বাবুল যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন সময় যাত্রাবাড়ী ও কদমতলী থানায় ১০টি মাদকের মামলা রয়েছে।

গ্রেপ্তার দুজন যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ ও খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়