শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের কেরালায় ৮ মে থেকে ৮ দিনের লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিজয়নন

মাহামুদুল পরশ: [২] বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় রাজ্য সরকার। আগামি ৮ মে এই লকডাউন কার্যকর হয়ে ১৬ই মে পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। আনন্দবাজার

[৩] এর আগে রাজ্যটিতে করোনা সংক্রমণ কমাতে অযথা ঘোরাফেরা, দোকানপাট খোলার সময় কমানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিলো। কিন্তু এবার সম্পূর্ন লকডাউন ঘোষণা করা হলো রাজ্যটিতে। শনিবার সকাল ৬টা থেকে এই নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে স্থানীয় সরকারের পক্ষ থেকে।

[৪] করোনার দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্র এবং কর্নাটকের পর সবচাইতে বেশি সংক্রমিত হচ্ছে কেরালায়। গত ২৪ ঘন্টায় রাজ্যটিতে মোট করোনা আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৯৫৩ জন।

[৫] এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছিলেন, নতুন করে করোনা আক্রান্ত বৃদ্ধির ফলে অক্সিজেনের চাহিদা দ্বিগুনেরও বেশি হয়ে গেছে। এই বিষয়ে সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন পিনারাই বিজয়ানন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়