শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিসিআই’র দেয়া চার্টার্ড ফ্লাইটে সন্ধ্যায় দেশে ফিরছেন সাকিব ও মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয় সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান অংশ নিয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে। তারা দুজনেই দেশে ফিরবেন বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায়।

[৩] আহমেদাবাদ থেকে একই ফ্লাইটে সাকিব ও মোস্তাফিজ দেশে ফিরবেন বলে জানিয়েছে তাদের পারিবারিক সূত্র। ভারতীয় ক্রিকেট বোর্ডের দেয়া চার্টার্ড ফ্লাইটে করে দেশে পাঠানো হচ্ছে দুজনকে। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের সমন্বিত খরচে এই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

[৪] এদিকে বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে বিদেশি খেলোয়াড়দের বেশিরভাগকেই দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যারা বাকি থাকবেন তারাও শুক্রবারের (৭মে) মধ্যে চলে যাবেন নিজ দেশে। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়নি। তারা শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপে অবস্থান করবেন অস্ট্রেলিয়া ফ্লাইট চালু হওয়া পর্যন্ত।

[৫] তবে সাকিব ও মোস্তাফিজ দেশে ফিরে আসার পর তাদের থাকতে হবে হোটেল কোয়ারেন্টিনে। বুধবার (৫ এপ্রিল) স্বাস্থ্য-মন্ত্রণালয় থেকে জানিয়ে দেয়া হয়েছে, ভারত ফেরত সবাইকেই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। - জি নিউজ/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়