শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ১২:১৪ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলেন সোহেল-দিতির ছেলে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির একমাত্র ছেলে শাফায়েত চৌধুরী বিয়ে করেছেন। শাফায়েত নিজেই তার ফেসবুকে এ খবর নিশ্চিত করেছেন। সময় টিভি

ফেসবুকে তিনি লিখেছেন, ছয় বছর একসঙ্গে কাটানোর পর জীবনের নতুন অধ্যায়ের শুরু। চমৎকার একজন নারীর সঙ্গে যৌথ জীবন শুরু করতে পেরে আনন্দিত।

জানা গেছে, তার স্ত্রী ভ্যান ক্রালিংকেন নেদারল্যান্ডের নাগরিক। দেশটির রাজধানী আমস্টারডামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে পড়াশোনা শেষে নেদারল্যান্ডে বসবাস করছেন শাফায়েত।

নেদারল্যারন্ডে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কারণে সেই আয়োজনে উপস্থিত হতে পারেননি তার বোন লামিয়া চৌধুরী।

ভিডিওকলের মাধ্যমে যুক্ত হয়ে ভাইয়ের বউকে স্বাগত জানান দিতিকন্যা। করোনা পরিস্থিতিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়